বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

জামায়াত সেক্রেটারিকে নিয়ে অপপ্রচার সফল হবে না

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার একটি দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন মর্মে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। জামায়াতের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, এ ধরনের অসত্য ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের মাধ্যমে একটি কুচক্রী মহল রাজনৈতিক ফায়দা লোটার অপচেষ্টা চালাচ্ছে, যা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত দুভার্গ্যজনক।

মঙ্গলবার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে জানান যে, দলের দায়িত্বশীল নেতাদের বিরুদ্ধে এ ধরণের মিথ্যা অপবাদ প্রচার করার মূল উদ্দেশ্য হলো রাজনৈতিক অঙ্গনে বিভ্রান্তি সৃষ্টি করা। তিনি আরও উল্লেখ করেন যে, ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ যখন একটি স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে একটি মহল সুপরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে দেশের শান্তি বিনষ্ট করার পাঁয়তারা করছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসররা অনলাইনে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালিয়ে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরির চেষ্টা চালাচ্ছে। তবে সচেতন জনগণ ও দেশের মূলধারার রাজনৈতিক দলগুলো এসব অপচেষ্টার বিষয়ে অত্যন্ত সতর্ক রয়েছে। জামায়াত নেতৃবৃন্দ দৃঢ় কণ্ঠে বলেছেন যে, এসব ষড়যন্ত্র করে জনগণের অধিকার আদায়ের আন্দোলন থেকে তাদের দূরে রাখা যাবে না এবং দেশবাসীকে যেকোনো ধরনের গুজবের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD