বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

জটিল রোগে আক্রান্ত অভিনেত্রী রওশন আরা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ৮:২৫ পূর্বাহ্ণ

দীর্ঘদিন ধরেই জটিল রোগে ভুগছেন টেলিভিশনের একসময়ের ব্যস্ত অভিনেত্রী রওশন আরা হোসেন। বর্তমানে কানাডায় ছেলের কাছে অবস্থান করছেন তিনি।

গণমাধ্যমে রওশন আরার শারীরিক অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রীর ছেলে তাশফিন হোসেন।

তিনি বলেন, আম্মার শরীরটা মোটেও ভালো নয়। খুবই খারাপ। আম্মা দুই বছরের বেশি সময় ধরে পারকিনসনস রোগে ভুগছেন। ভালো করে কথাও বলতে পারেন না। চলতে তো পারেনই না।

এদিকে শুধু রওশন আরাই নন, অভিনেত্রীর স্বামী জামালউদ্দিন হোসেনও গুরুতর অসুস্থ। কানাডার ক্যালগ্যারির রকি ভিউ হাসপাতালের ভেন্টিলেশনে রাখা হয়েছে তাকেও।

রওশন আরার স্বামী জামালউদ্দিন হোসেনও শোবিজ অঙ্গনের মানুষ। এ দেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র, এই তিন ক্ষেত্রেই ব্যস্ত অভিনেতা ছিলেন তিনি। টিভি নাটকে একসঙ্গে অনেক নাটকে অভিনয় করেছেন দর্শকপ্রিয় এই শিল্পী দম্পতি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD