শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

শহীদ সোহরাওয়ার্দী ও ময়মনসিংহ মেডিকেলে নতুন অধ্যক্ষ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ ৭:১৯ am

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও ময়মনসিংহ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (৯ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি ইনস্টিটিউটের অধ্যাপক ডা. মো. ফজল নাসের।

একই সঙ্গে অধ্যাপক ডা. তানজিনা লতিফকে ময়মনসিংহ মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি একই প্রতিষ্ঠানের গাইনি অ্যান্ড অবস বিভাগের অধ্যাপক।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD