ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেন থেকে দুর্ধর্ষ কায়দায় পণ্য চুরির একটি চাঞ্চল্যকর ঘটনা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। এই অভিনব চুরির ঘটনায় অপরাধী চক্রের সদস্যরা বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী ব্র্যান্ড নাইকির শতকোটি টাকার জুতা ও মূল্যবান পণ্য লুট করে নিয়ে গেছে। অপরাধীদের ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিভিন্ন রেলপথে চলন্ত মালবাহী কন্টেইনার ট্রেন লক্ষ্য করে কীভাবে এই সংঘবদ্ধ অপরাধীরা হানা দেয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যানুযায়ী, চলন্ত ট্রেনের গতি কমিয়ে বা সুযোগ বুঝে কন্টেইনারের তালা ভেঙে এই বিশাল পরিমাণ পণ্য লুট করা হয়। পরবর্তীতে চোরাই এসব জুতা ও পণ্য স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে চড়া দামে বিক্রি করে চক্রটি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এই সংঘবদ্ধ চোর চক্রের মূল হোতাদের গ্রেফতারে ইতোমধ্যে চিরুনি অভিযান শুরু করেছে। রেলওয়ে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি ক্যালিফোর্নিয়ার এই হাই-প্রোফাইল চুরির ঘটনা নিয়ে রেল কর্তৃপক্ষ ও গোয়েন্দা বিভাগ যৌথভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে।
ক্যালিফোর্নিয়ার এই ঘটনাটি কেবল একটি বিচ্ছিন্ন অপরাধ নয়, বরং আমেরিকার বিভিন্ন রেলপথে পণ্যবাহী ট্রেন লক্ষ্য করে চলা দীর্ঘমেয়াদি চুরির একটি বড় নেটওয়ার্কের অংশ বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এই ধরনের অপরাধ দমনে প্রশাসন এখন আরও কঠোর অবস্থান নিয়েছে।
আরববাংলা টিভি