সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

চট্টগ্রাম বন্দরে সনদ জালিয়াতির অভিযোগেই মিলছে পদোন্নতি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৩:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের নৌ বিভাগে কর্মরত দুই জাহাজ মাস্টারের বিরুদ্ধে রয়েছে গুরুতর সনদ জালিয়াতির অভিযোগ। তবে এই অভিযোগ খতিয়ে না দেখে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে উল্টো তাঁদের দেওয়া হচ্ছে একের পর এক পদোন্নতি। রোববার ২২ নভেম্বর তাঁরা প্রথম শ্রেণির ইনল্যান্ড মাস্টার হিসেবে পদোন্নতি লাভ করেন, যা নিয়ে বন্দর মহলে তীব্র অসন্তোষ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

বন্দর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেটের যোগসাজশে এই অনিয়ম ও দুর্নীতির পসরা বসেছে। অতীতেও স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে এ ধরনের বহু অনিয়ম ধামাচাপা দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। বর্তমানে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী একটি চক্র বন্দরকে নিজেদের ইচ্ছেমতো পরিচালনা করছে বলে অভিযোগ করছেন সচেতন মহল।

অভিযুক্ত জাহাজ মাস্টারদের বিরুদ্ধে সনদ জালিয়াতির সুস্পষ্ট প্রমাণ থাকার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ধরনের তদন্ত ছাড়াই তাদের পদোন্নতির বিষয়টি চূড়ান্ত করে। এ ঘটনায় বন্দরের সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে। অবিলম্বে এই জালিয়াতির ঘটনা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD