শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জনের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুলাই, ২০২৪ ২:০৩ pm

ডেঙ্গুতে আক্রান্ত গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় ৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৭৪ জন এবং বাকিরা ঢাকার বাইরের। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচ হাজার ৪৯৬ জন। এরমেধ্য সুস্থ হয়েছেন চার হাজার ৯১০ জন। মারা গেছেন ৫৩ জন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD