শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪ ৫:৫৩ am

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আইইসিডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) ডা. এস এম হাসিবুল ইসলাম। তিনি ডা. মো. নিয়াতুজ্জামানের স্থলাভিষিক্ত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পার-২) শাখার সহকারী সচিব এম কে হাসান জাহিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মরত আইইডিসিআরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (মেডিকেল এন্টোমলজি) এস এম হাসিবুল ইসলামকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে বদলিপূর্বক পদায়ন করা হলো।

একইসঙ্গে মুগদা মেডিকেলের বর্তমান পরিচালক ডা. মো. নিয়াতুজ্জামানকে আইইডিসিআরের (জুনোসিস) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD