বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

নির্মাতার বিরুদ্ধে মামলার হুমকি নায়িকা শিমলার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪ ১২:০১ অপরাহ্ণ

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শিমলা দীর্ঘদিন অন্তরালে রয়েছেন। ‘ম্যাডাম ফুলি’খ্যাত এই নায়িকা এবার নির্মাতার বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন।

আসছে ঈদে মুক্তি পাচ্ছে ‘ময়ূরাক্ষী’। সম্প্রতি এর টিজার প্রকাশ করা হয়েছে। সেখানে শিমলার জীবনের ঘটে যাওয়া ঘটনার ইঙ্গিত পাওয়া গেছে। এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এ বিষয়ে শিমলা ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

শিমলা বলেন, আমি সিনেমাটির নির্মাতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। সময় হলেই দেখতে পারবেন আমি কী করতে পারি। সব তথ্য প্রমাণ আমি জোগাড় করে রেখেছি।
এ প্রসঙ্গে সিনেমাটির নির্মাতা রাশিদ পলাশ বলেন, আমি শিমলা আপাকে বলব আসুন আপনি সিনেমাটি দেখুন। এরপর যদি মনে হয় এটি আপনার জীবনের গল্প তাহলে যে কোনো ব্যবস্থা নেবেন- আমরা তার জন্য প্রস্তুত আছি।’

২০১৮ সালের ৩ মার্চ শিমলার সঙ্গে নারায়ণগঞ্জের প্রবাসফেরত যুবক পলাশের বিয়ে হয়। পলাশ আগের বিয়ের খবর গোপন করায় ওই বছরের ৬ নভেম্বর শিমলা তাকে ডিভোর্স দেন। ডিভোর্সের পর ‘হতাশা’ থেকে বিমান এয়ারলায়েন্সের বিজি-১৪৭ বিমান ছিনতাইয়ের চেষ্টা করেন পলাশ। বিমানটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানের ‘ইমার্জেন্সি ডোর’ দিয়ে যাত্রী ও কেবিন ক্রুদের দ্রুত বের করে আনা হয়। পরে আট মিনিটের এক কমান্ডো অভিযানে পলাশ নিহত হন।

এদিকে ‘ময়ূরাক্ষী’ সিনেমার গল্পও বিমান ছিনতাই এবং একজন নায়িকার জীবনকে কেন্দ্র করে। এই সিনেমা শিমলার জীবনের গল্প কি না তা স্পষ্ট নয়।

সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন ববি ও সুদীপ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, প্রণব ঘোষ, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, আফফান মিতুল, কস্তূরী চৌধুরী।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD