বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্টদের সংগঠক: জামায়াত আমির

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ২:৫৫ পূর্বাহ্ণ

কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং ফ্যাসিস্টদের সংগঠক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। তিনি বলেন, কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, তখনই দেশের জনগণের ওপর চরম নিপীড়ন চালিয়েছে এবং গণতন্ত্রের কবর রচনা করেছে।

শহিদুল ইসলাম মুকুল আরও উল্লেখ করেন যে, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের বিচার বিভাগ ও প্রশাসনকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শক্তির পতন ঘটলেও দেশ ও জনগণের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র এখনও থেমে নেই। তাই দেশবাসীকে সবসময় সজাগ থাকতে হবে।

তিনি আরও যোগ করেন, অতীতে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসর নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যকর নিষিদ্ধ আওয়ামী যুবলীগ যেভাবে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, তার সঠিক বিচার দেশের মাটিতেই নিশ্চিত করতে হবে। জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে এবং একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে সব দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD