ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলমান তীব্র বিতর্কের মধ্যেই বিরোধী ইন্ডিয়া জোটের পাশে এসে দাঁড়িয়েছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। আগামী পহেলা নভেম্বর ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে বিরোধী দলগুলোর এই জোট একটি বিশাল সমাবে কর্মসূচির আয়োজন করেছে। এই সমাবেশে আনুষ্ঠানিকভাবে সংহতি ও পূর্ণ সমর্থন জানিয়েছে ককরোচ পার্টি।
গণমাধ্যমকে জানান দলটির শীর্ষস্থানীয় নেতারা, দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের বর্তমান ভূমিকা নিয়ে জনগণের মনে নানা ধরনের প্রশ্ন ও সংশয় তৈরি হয়েছে। এই সংকটময় মুহূর্তে গণতন্ত্র রক্ষা এবং ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে ইন্ডিয়া জোটের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী বলে মনে করে সিজেপি। তারা আশা প্রকাশ করেন যে, এই মহাসমাবেশের মাধ্যমে সাধারণ মানুষের দাবি আরও জোরালোভাবে সরকারের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীদের এই ঐক্য এবং ককরোচ পার্টির মতো দলগুলোর সমর্থন আগামী দিনের জাতীয় রাজনীতিতে বিশেষ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে আসন্ন নির্বাচনগুলোকে সামনে রেখে বিরোধী দলগুলো তাদের শক্তি প্রদর্শনের জন্য এই ধরনের গণজমায়েতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। রামলীলা ময়দানের এই সমাবেশ সফল করতে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে ইন্ডিয়া জোটের শরিক দলগুলো।
আরববাংলা টিভি/ডেস্ক