বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ৮:৪৯ পূর্বাহ্ণ

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ ছাড়াও দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা অস্থায়ীভাবে দমকা হাওয়া আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

সার াদেশের আবহাওয়ার সার্বিক পরিস্থিতির ওপর পর্যালোচনা করে আবহাওয়াবিদরা জানান, মৌসুমী বায়ুর প্রভাব এবং বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে গত কয়েকদিনের ভ্যাপসা গরমের ভাব কিছুটা কমে স্বস্তি ফিরতে পারে নগরবাসীর মনে। বিশেষ করে দুপুরের পর থেকেই আবহাওয়ার এই পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে আবহাওয়ার এই পরিবর্তনের কারণে নগরীর বিভিন্ন নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। নগর কর্তৃপক্ষকে এ বিষয়ে সতর্ক থাকার এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। সাধারণ মানুষকেও ঘর থেকে বের হওয়ার সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD