বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

ওবায়দুল কাদেরের ভাইয়ের মনোনয়ন বাতিল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মে, ২০২৪ ৭:৩৪ পূর্বাহ্ণ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন। যাচাই-বাছাই শেষে রোববার তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইসমাঈল নিশ্চিত বিষয়টি করেছেন।

হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য গোপন রাখার বাছাইয়ের দিন এ সিদ্ধান্ত নেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

এরআগে বৃহস্পতিবার সেতুমন্ত্রী ছোট ও ভাগ্নেসহ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপের নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন তারা মনোনয়ন দাখিল করেন বলে জানা যায়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD