রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

রাজধানীতে গ্রেপ্তার ৪৫

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩ ৫:১৯ পূর্বাহ্ণ

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (১৬ ডিসেম্বর) একই সময়ের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পাশাপাশি ৩ হাজার ৭২৬ পিস ইয়াবা, ২০০ গ্রাম হেরোইন, ৩৪ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৩৫ বোতল ও ৪০ লিটার দেশি মদ করা হয়েছে।

এ ছাড়া গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপির মিডিয়া সেল।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD