শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

গোপালগঞ্জে লকডাউন ঘিরে কঠোর সতর্কতা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ণ

দুই দিনের লকডাউন কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্প্রতি স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, অতীতে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগসহ তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নানা উসকানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে এবং সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে প্রশাসন এই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলায় ৫৬ প্লাটুন বিজিবি মোতায়েনের পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ, র‍্যাব ও আনসার সদস্য মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছেন। গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।

গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধান এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD