শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

পাচার হওয়া অর্থ ফেরাতে কাজ করছে সরকার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ১:৩০ অপরাহ্ণ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের বর্তমান সংকটের জন্য বিগত কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময়কার ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থপাচার সরাসরি দায়ী। দীর্ঘদিন ধরে চলা এই লুটপাটের কারণে দেশের আর্থিক ভিত্তি দুর্বল হয়ে পড়েছিল বলে তিনি মন্তব্য করেন।

দেশের ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যেকোনো ধরনের জালিয়াতি চিরতরে বন্ধ করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। এরই ধারাবাহিকতায় বিদেশে পাচার হওয়া সমস্ত অর্থ আইনসম্মত ও স্বচ্ছ উপায়ে দেশে ফিরিয়ে আনতে নানামুখী কূটনৈতিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে এবং সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। বিশেষজ্ঞদের মতে, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব হলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ যেমন শক্তিশালী হবে, তেমনি ব্যাংকিং খাতের ওপর জনগণের হারানো আস্থা দ্রুত ফিরে আসবে। সরকার এ বিষয়ে দেশের স্বনামধন্য অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গেও নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD