রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ১২:২৩ অপরাহ্ণ

নতুন মজুরি বোর্ডের মাধ্যমে দেশের শ্রমজীবী মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও অধিকার পূরণ হবে বলে দৃঢ় আশা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী তার বক্তব্যে বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শ্রমিকদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। তাদের নায্য পাওনা, কাজের নিরাপদ পরিবেশ এবং জীবনযাত্রার মানোন্নয়নে সরকার বিভিন্ন সময় যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। সেই ধারাবাহিকতায় গঠিত নতুন মজুরি বোর্ডের কার্যক্রম দ্রুত এগিয়ে চলেছে এবং এর মাধ্যমে শ্রমিকরা তাদের কাঙ্ক্ষিত সুফল পাবে বলে তিনি মনে করেন।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের শ্রমজীবী প্রতিনিধি, শিল্প উদ্যোক্তা এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। বক্তারা কর্মক্ষেত্রে নিরাপত্তা বিধি কঠোরভাবে পালনের ওপর জোর দেন এবং শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে শ্রমিকদের অধিকার হরন ও নানা নিপীড়নের কথা স্মরণ করে সংশ্লিষ্ট মহল জানায়, বর্তমান প্রশাসন শ্রমিক অসন্তোষ নিরসনে এবং তাদের ন্যায়সংগত দাবি দাওয়া পূরণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গঠিত বিভিন্ন শ্রমিক সংগঠনের নামে নানা অনিয়মের অভিযোগ ছিল। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গঠিত এই নতুন মজুরি বোর্ড দেশের শ্রম বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং মালিক ও শ্রমিকের মধ্যকার সুসম্পর্ক বজায় রাখতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন। সেমিনার শেষে মন্ত্রী শ্রমিক কল্যাণে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD