মৌসুমের মাঝপথে এসে বড় ধাক্কা খেল বায়ার্ন মিউনিখ। চোটের কারণে কয়েক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। বাঁ পায়ের গোড়ালির লিগামেন্টে চিড় ধরেছে তার। গতকাল রাতে ক্লাবের চিকিৎসকদের পরীক্ষায় চোটের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জার্মান ক্লাবটির জার্সিতে চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে ছিলেন এই তারকা স্ট্রাইকার। তার গোলের ওপর ভর করেই একের পর এক ম্যাচে জয় তুলে নিচ্ছিল বায়ার্ন। তবে এই দীর্ঘমেডী চোট দলটির আক্রমণভাগে বড় ধরনের শূন্যতা তৈরি করবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। আগামীতে দলটির গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাকে পাওয়া যাবে না নিশ্চিতভাবেই।
ক্লাব সূত্রে জানা গেছে, কেইনের পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত শুরু হবে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে তাকে। দলের এমন দুঃসময়ে আক্রমণভাগের অন্য খেলোয়াড়দের দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। সমর্থকদের প্রত্যাশা, দ্রুত সুস্থ হয়ে আরও শক্তিশালীভাবেই মাঠে ফিরবেন এই ইংলিশ ফরোয়ার্ড।
আরববাংলা টিভি