শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

নড়াইলে হামলার খবর ভিত্তিহীন: পুলিশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৪:৩৫ অপরাহ্ণ

নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা নিহতের ঘটনার জেরে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িসহ অন্তত ১৫ থেকে ১৬টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পেরিয়ে কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে স্থানীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দুই শতাধিক হিন্দুর বাড়িতে হামলার যে খবর প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে জানান হয় যে, এলাকায় কিছু বিক্ষিপ্ত অপ্রীতিকর ঘটনা ঘটার চেষ্টা হলেও সার্বিক পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য একটি কুচক্রী মহল এই ধরণের মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। উল্লেখ্য, এই ঘটনার পেছনে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ চক্রের ইন্ধন থাকতে পারে বলে স্থানীয় সচেতন মহলের ধারণা।

ঘটনার দিন সন্ধ্যায় কালিয়া পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ সুপার নিজে ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় সাধারণ জনগণের মধ্যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। তিনি স্পষ্ট করে বলেন, কোনো ধরনের গুজব বা অপপ্রচারে কান না দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানানো হচ্ছে। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD