প্রতিকূল আবহাওয়ার বিষয়টি নিবিড়ভাবে বিবেচনায় নিয়ে চরমোনাই অগ্রহায়ণ মাহফিলের পূর্বনির্ধারিত তারিখ পরিবর্তন করা হয়েছে। সম্প্রতি আবহাওয়ার গতিপ্রকৃতি এবং দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় উচ্চপর্যায়ের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বৈঠকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের যাতায়াত এবং সার্বিক সুবিধা ও নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পায়। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। তিনি গণমাধ্যমকে জানান, পরিবর্তিত নতুন তারিখ ও সময়সূচি খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, প্রতি বছর চরমোনাইর এই বার্ষিক মাহফিলে দেশের দূরদূরান্ত থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মাহফিলের সার্বিক প্রস্তুতি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষে এই তারিখ পরিবর্তনের সিদ্ধান্তটি সময়োপযোগী এবং এর মাধ্যমে মুসল্লিদের ভোগান্তি অনেকাংশে লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
আরববাংলা টিভি