বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

ঈদগাঁওয়ে অবৈধ ইটভাটা ও করাতকলে জরিমানা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৮:৫০ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওয়ে অবৈধ করাতকল ও ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরিবেশ রক্ষা এবং অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের এই নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়।

এ সময় অবৈধভাবে মজুত করা কাঠ ও দুটি করাতকলের সরঞ্জাম জব্দ করে বন বিভাগের জিম্মায় দেওয়া হয়। সংশ্লিষ্ট কতৃপক্ষ গণমাধ্যমকে জানান যে, জনস্বার্থে এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে অবৈধ করাতকল ও ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং আইনের কঠোর প্রয়োগ দাবি করেছেন।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD