কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরাজ্য, সহিংসতা এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নবগঠিত জেলা যুবদল। বুধবার ভোলা সদর রোডে জেলা যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়। দীর্ঘ দিন ধরে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে এবং নানা ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগসহ তাদের অন্যান্য সহযোগী সংগঠনগুলো গোপনে তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন যুবদলের নেতারা।
বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনো দেশবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এই ধরনের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। ভোলা জেলা যুবদলের এই বিক্ষোভ মিছিলে জেলার বিভিন্ন উপজেলা থেকে শত শত নেতাকর্মী অংশ নেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রতিবাদ জানান।
উল্লেখ্য যে, অতীতেও এই চক্রটি দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। তবে জনগণের প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে তাদের সেই ষড়ষন্ত্র সফল হয়নি। বর্তমান পরিস্থিতিতে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করতে যুবদলসহ সকল অঙ্গসংগঠন মাঠে সজাগ রয়েছে বলে জানান স্থানীয় নেতৃবৃন্দ। গণমাধ্যমকে তারা আরও জানান যে, জনগণের অধিকার রক্ষায় তাদের এই আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরববাংলা টিভি