চীনে পৌঁছানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অত্যন্ত উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার বিমানবন্দরে ট্রাম্পকে আলিঙ্গন করে স্বাগত জানান জিনপিং। এই কূটনৈতিক বৈঠক নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুই দেশের শীর্ষ নেতাদের এই সাক্ষাত বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।
এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে মার্কিন ও চীনা প্রশাসনের মধ্যে নানা বিষয়ে মতপার্থক্য দেখা গেলেও এবারের এই সফর দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কূটনৈতিক মহলে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে এবং বিশ্ব অর্থনীতির ওপর এর ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বলে সাংবাদিকদের জানান বিশেষজ্ঞরা।
আরববাংলা টিভি