পিরোজপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শ ম রেজাউল করিমের নাজিরপুরের গ্রামের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার এই হামলা ও নাশকতার ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, একদল দুর্বৃত্ত হঠাৎ করেই সাবেক এই মন্ত্রীর বাড়িতে চড়াও হয়। এ সময় তারা বাড়ির মূল গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং মূল্যবান আসবাবপত্র লুট করে। পরবর্তীতে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
উল্লেখ্য, রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাদের বিরুদ্ধে জনগণের ক্ষোভ প্রকাশ পাচ্ছে। এর অংশ হিসেবেই এই হামলার ঘটনা ঘটেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। ঘটনার পর থেকে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টহল জোরদার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরববাংলা টিভি