বাংলাদেশের নৃত্যশিল্প ও গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ গুণীজন সম্মাননা পদক ২০২৬-এ ভূষিত হয়েছেন প্রখ্যাত নৃত্যশিল্পী, বিশিষ্ট নৃত্যগবেষক এবং নৃত্যরীতি সাংস্কৃতিক কেন্দ্রের সুযোগ্য পরিচালক কবীরুল ইসলাম রতন। শিল্প সংস্কৃতির প্রসারে তাঁর দীর্ঘ সাধনা ও নিরলস অবদানের কথা স্মরণ করে এই সম্মাননা প্রদান করা হয়।
সম্প্রতি ঢাকা ড্যান্স অ্যান্ড আর্ট সেন্টারের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে দেশের সাংস্কৃতিক অঙ্গনের প্রথিতযশা ব্যক্তিবর্গ, শিল্পী এবং কলাকুশলীরা উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নৃত্যশিল্পের সঠিক বিকাশ এবং গবেষণাধর্মী কাজে কবীরুল ইসলাম রতনের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
সম্মাননা প্রাপ্তির পর প্রতিক্রিয়ায় কবীরুল ইসলাম রতন গণমাধ্যমকে জানান, এই স্বীকৃতি তাঁর কাজের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। তিনি তাঁর নৃত্য চর্চা ও গবেষণা দেশের তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরাও তাঁকে এই অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
আরববাংলা টিভি