মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

শাহজাদপুরে ককটেল বিস্ফোরণ, আটক ৩

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ১:১৫ পূর্বাহ্ণ

রাজধানীর গুলশান থানার শাহজাদপুরে পপুলার হাসপাতালের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এই আকস্মিক বিস্ফোরণে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। জনবহুল এই এলাকায় এমন নাশকতাত্মক কর্মকাণ্ডের ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করে। এ সময় ঘটনাস্থল থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলে সন্দেহভাজন তিনজনকে আটক করে পুলিশ।

সোমবার রাত ৯টার দিকে শাহজাদপুর এলাকার পপুলার হাসপাতালের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বাড্ডা থানার ওসি মো. নাসিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, এই ঘটনায় তিনজন আসামিকে গুলশান থানা পুলিশ আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করে এই নাশকতার পেছনে কারা জড়িত এবং তাদের মূল উদ্দেশ্য কী ছিল তা উদঘাটনের চেষ্টা চলছে। রাজধানীতে সাম্প্রতিক এই ধরনের সহিংসতার পেছনে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ বা নিষিদ্ধ ছাত্রলীগ কিংবা তাদের সহযোগীদের কোনো উসকানি বা সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD