মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

পিরোজপুরে বিএনপি কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ১২:২৪ পূর্বাহ্ণ

কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের পরিচালিত অগ্নিসন্ত্রাস ও তাণ্ডবের তীব্র প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুরে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে নাজিরপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

গত রোববার রাতে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের উচ্ছৃঙ্খল নেতা-কর্মীরা নাজিরপুর উপজেলার দুটি গুরুত্বপূর্ণ দলীয় কার্যালয়ে পরিকল্পিতভাবে হামলা চালায়। হামলাকারীরা কার্যালয়গুলোতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করার পর সেখানে অগ্নিসংযোগ করে। এই ন্যাক্কারজনক ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

পরিস্থিতি মোকাবিলা ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সোমবার বিকেলে নাজিরপুর উপজেলা চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। নাজিরপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম।

সমাবেশে বক্তারা বলেন, কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ অতীতেও দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। এখনো তারা অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করতে এবং দেশের শান্তি বিনষ্ট করতে গোপনে নাশকতা চালিয়ে যাচ্ছে। কিন্তু দেশের জনগণ ও জাতীয়তাবাদী শক্তি এই ধরনের ফ্যাসিবাদী দোসরদের সব ষড়যন্ত্র রাজপথেই মোকাবিলা করবে।

বক্তারা অবিলম্বে নাজিরপুরে বিএনপি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করা হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নাজিরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD