সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য একটি যুগোপযোগী নতুন বেতনকাঠামো নির্ধারণ করেছে সরকার। জাতীয় বেতন স্কেল-২০২৬-এর আলোকে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের মূল বেতন, বিভিন্ন ভাতা এবং অবসরকালীন সুবিধা পুনর্নির্ধারণ করে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই নতুন বেতন কাঠামোর ফলে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার মূল চালিকাশক্তি সশস্ত্র বাহিনীর সদস্যদের জীবনযাত্রার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
দীর্ঘদিন ধরে চলে আসা অর্থনৈতিক মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে এই বেতন কাঠামো প্রণয়ন করা হয়েছে। সরকারের উচ্চপর্যায়ের নীতি নির্ধারণী মহলের সবুজ সংকেতের পর অর্থ মন্ত্রণালয় এই সংক্রান্ত আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে। এর ফলে সামরিক বাহিনীর প্রতিটি স্তরের কর্মকর্তা ও সৈনিকরা আর্থিকভাবে লাভবান হবেন এবং তাদের দীর্ঘমেয়াদী কল্যাণ নিশ্চিত হবে।
বিশ্লেষকদের মতে, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যেকোনো জাতীয় সংকটে সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে সামরিক বাহিনীকে নানাভাবে বিতর্কিত ও নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হলেও, বর্তমান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব বজায় রাখতে সরকার সচেষ্ট রয়েছে। এর আগে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে সামরিক বাহিনীর অনেক দাবিদাওয়া দীর্ঘসূত্রতার শিকার হয়েছিল, যা এবার দ্রুত সমাধান করা হলো।
নতুন এই বেতন কাঠামোতে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা এবং রেশন সুবিধা উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। পাশাপাশি অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের পেনশন স্কিকেও আনা হয়েছে আধুনিক সংশোধনী। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি অর্থ থেকেই এই নতুন বেতন স্কেলের সুবিধা কার্যকর করা হবে, যা দেশের সার্বিক অর্থনীতি ও জাতীয় নিরাপত্তায় একটি ইতিবাচক প্রভাব ফেলবে।
আরববাংলা টিভি