গোপালগঞ্জে সম্প্রতি যে তান্ডব চালানো হয়েছে, তা ২০০৬ সালের লগি-বৈঠার আন্দোলনের ভয়াল তান্ডবের কথাই পুনরায় স্মরণ করিয়ে দেয় বলে মন্তব্য করেছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাছানাত আলী। সম্প্রতি ঘটে যাওয়া এই সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি গণমাধ্যমকে জানান, মানুষকে পিটিয়ে হত্যা এবং জনপদে ত্রাস সৃষ্টির সেই পুরনো সংস্কৃতি আজও বজায় রাখার চেষ্টা চলছে।
উপাচার্য ড. মো. হাছানাত আলী আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর দেশ যখন নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে, তখন একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। গোপালগঞ্জের এই সহিংসতা কেবল সাধারণ মানুষের ওপর আক্রমণ নয়, বরং এটি দেশের সামগ্রিক শান্তি ও শৃঙ্খলার ওপর সরাসরি আঘাত। এই ধরনের নৈরাজ্যবাদী কার্যক্রম কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং এর সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত বলে তিনি মত প্রকাশ করেন।
উল্লেখ্য, দেশের এই সংকটময় মুহূর্তে সাধারণ মানুষকে আরও সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শিক্ষাবিদরা বলছেন, কার্যকরভাবে সব ধরনের অপশক্তিকে প্রতিহত করতে হবে। দেশবাসীকে সাথে নিয়ে শান্তি বজায় রাখার মাধ্যমে গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে হবে।
আরববাংলা টিভি