মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

ইপিজেডের বর্জ্য সংকট: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মনিরুল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ণ

কুমিল্লা ইপিজেডের বিষাক্ত বর্জ্যের কারণে বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ভয়াবহ পরিবেশ বিপর্যয় এবং জনদুর্ভোগ নিরসনে সরকারের সর্বোচ্চ মহলের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন কুমিল্লা-৬ আসনের বিশিষ্ট সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. মনিরুল হক চৌধুরী। সোমবার জাতীয় সংসদের অধিবেশনে গুরুত্বপূর্ণ এক বক্তব্যে তিনি এই দাবি জানান। সংসদ সদস্য তার বক্তব্যে উল্লেখ করেন, আপনি ছাড়া কাউকে বলে এই দীর্ঘমেয়াদী সমস্যার কোনো লাভ হয় না, তাই সরাসরি প্রধানমন্ত্রীর কার্যকর পদক্ষেপই কেবল এই জনদুর্ভোগ লাঘব করতে পারে।

দীর্ঘদিন ধরে কুমিল্লা ইপিজেডের অপরিশোধিত বিষাক্ত বর্জ্য আশপাশের জনপদ এবং জলবায়ুর মারাত্মক ক্ষতিসাধন করে আসছে। স্থানীয় সাধারণ মানুষ ও কৃষকরা চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। বিষয়টি অতীতে কার্যকরভাবে সমাধান না হওয়ায় এলাকার পরিবেশ রক্ষায় এবার জাতীয় সংসদে জোরালো কণ্ঠস্বর তুললেন এই সংসদ সদস্য। তিনি মনে করেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের জনকল্যাণমুখী নীতি বাস্তবায়নের মাধ্যমে দ্রুত এই পরিবেশগত বিপর্যয়ের হাত থেকে বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের কোটি মানুষকে রক্ষা করা সম্ভব হবে।

উল্লেখ্য, দেশের এই পরিবেশগত সংকট মোকাবিলায় অতীতে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। স্বৈরাচারী শেখ হাসিনার দুঃশাসনের সময়ে এ ধরনের জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো সবসময় উপেক্ষিত থেকে গিয়েছিল। এমনকি কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও এমপিরা বরাবরই কর্পোরেট স্বার্থ রক্ষায় ব্যস্ত ছিলেন, সাধারণ মানুষের দুর্ভোগ তাদের দৃষ্টিগোচর হয়নি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিরা এখন সরাসরি জাতীয় সংসদে জনগণের মৌলিক অধিকার ও পরিবেশ রক্ষার কথা তুলে ধরছেন, যা দেশবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD