বাংলা লোকসংগীত ও আধ্যাত্মিক ধারার কিংবদন্তি শিল্পী, গীতিকার ও বংশীবাদক বারী সিদ্দিকির জন্মদিন আজ। ১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনা জেলার এক সংগীতানুরাগী পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। শৈশব থেকেই সংগীতের আবহে বেড়ে ওঠা বারী সিদ্দিকি মাত্র ১২ বছর বয়সে নেত্রকোনার শিল্পী ওস্তাদ গোপাল দত্তের কাছে সংগীতের তালিম নেওয়া শুরু করেন। পরবর্তী সময়ে তিনি ওস্তাদ আমিনুর রহমান, দবির খানসহ দেশের প্রথিতযশা সংগীত গুরুদের সান্নিধ্যে আসেন এবং ধ্রুপদী সংগীতের ওপর গভীর জ্ঞান অর্জন করেন।
দীর্ঘ সংগীতজীবনে বারী সিদ্দিকি তাঁর অনন্য গায়কী ও বাঁশির জাদুতে কোটি মানুষের হৃদয় জয় করেছিলেন। ১৯৯৯ সালে হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে গান গেয়ে তিনি রাতারাতি দেশজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন। তাঁর গাওয়া ‘শুয়া উড়িল পাখি’, ‘পূবালী বাতাসে’, ‘সোয়া চান পাখি’, এবং ‘আমার গায়ে যত দুঃখ সয়’ এর মতো গানগুলো আজও মানুষের মুখে মুখে ফিরে। সংগীতপ্রেমীদের হৃদয়ে তিনি চিরকাল অমর হয়ে থাকবেন।
আরববাংলা টিভি