রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৯:০৪ অপরাহ্ণ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামানকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। দেশের টেলিযোগাযোগ খাতের শৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যেই এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরিবর্তন আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

একই সঙ্গে বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অবিলম্বে এই আদেশ কার্যকর হবে। নবনিযুক্ত চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান তার পেশাগত দক্ষতা দিয়ে বিটিআরসিকে সামনের দিনে আরও কার্যকরভাবে পরিচালনা করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD