রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

নাগরিকদের তথ্য পাচার হচ্ছে: রিজভী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৫:১০ অপরাহ্ণ

প্রযুক্তির দ্রুত উৎকর্ষ সাধন হলেও পর্যাপ্ত সাইবার নিরাপত্তা ও আইনি কাঠামোর অভাবে দেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব আজ চরম হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের সাধারণ নাগরিকদের জাতীয় পরিচয়পত্র তথা এনআইডি এবং ব্যক্তিগত গোপনীয় তথ্যসমূহ প্রতিনিয়ত হ্যাক হয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে চলে যাচ্ছে। এই ভয়ানক তথ্য চুরির ঘটনা দেশের সামগ্রিক নিরাপত্তার জন্য একটি গভীর অশনিসংকেত হিসেবে দেখা দিয়েছে।

গণমাধ্যমকে জানান, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং ডিজিটাল নিরাপত্তার নামে নাগরিকদের ওপর নজরদারি চালানো হতো। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতেও এই ধরনের সাইবার অপরাধ ও তথ্য পাচার রোধে কোনো কার্যকর পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে না। অবিলম্বে জাতীয় স্বার্থে এবং নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার্থে কঠোর আইনি কাঠামো ও সর্বোচ্চ সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান তিনি।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD