দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা রেখে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্যন্ত্রে সফলভাবে দুটি রিং বা স্টেন্ট পরানো হয়েছে। রোববার বিকেল সাড়ে চারটায় রাজধানীর একটি স্বনামধন্য হাসপাতালে অত্যন্ত সফলতার সহিত তার হৃদ্যন্ত্রের ব্লক দূর করার এই চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে এই প্রক্রিয়া সম্পন্ন হয়।
এর আগে একই দিন সকালে ওই একই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হয়। এনজিওগ্রাম রিপোর্টের ভিত্তিতে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন এবং তার হৃদ্যন্ত্রের জটিলতা দূর করতে রিং পরানোর কার্যক্রম সম্পন্ন করেন। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে সুস্থ আছেন এবং দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এই চিকিৎসার মাধ্যমে দেশের চিকিৎসকদের দক্ষতার ওপর সরকারের শীর্ষ পর্যায় থেকেও আস্থার এক অনন্য বার্তা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট চিকিৎসকরা গণমাধ্যমকে জানান, মন্ত্রীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং তিনি শীঘ্রই দাপ্তরিক কার্যক্রমে পুরোপুরি ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।
আরববাংলা টিভি