বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

নিরাপত্তা উদ্বেগে কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৫:১১ অপরাহ্ণ

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতির সরাসরি প্রভাব গিয়ে পড়ল ফুটবলের বৈশ্বিক অঙ্গনে। মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ কাতারে অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নিজেদের নাম আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগের কথা জানিয়ে দেশটি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে। শুধু আসন্ন এই টুর্নামেন্টে অংশগ্রহণ থেকেই নয়, বরং খেলোয়াড়, কোচিং স্টাফ এবং অফিসিয়ালদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট এবং মধ্যপ্রাচ্যজুড়ে চলা রাজনৈতিক ও নিরাপত্তা জনিত সংকটের কারণে মার্কিন ফুটবল ফেডারেশন এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে এই ধরনের সিদ্ধান্ত অত্যন্ত বিরল হলেও খেলোয়াড়দের জীবন ও নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ফিফা কর্র্তৃপক্ষ বিষয়টি নিয়ে কাতার আয়োজক কমিটির সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং খুব দ্রুতই পরবর্তী করণীয় সম্পর্কে আনুষ্ঠানিক বার্তা জানানো হবে বলে আশা করা হচ্ছে। ক্রীড়া বিশ্লেষকদের মতে, এই ঘটনা ভবিষ্যতে অন্যান্য আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজনের ক্ষেত্রেও নিরাপত্তা ব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD