বিদেশি নাগরিকদের জন্য ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করতে বিদ্যমান ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এনেছে ভারত। নতুন কাঠামোয় ভিসার মূল ক্যাটাগরি বা শ্রেণি ১৩টি থেকে নামিয়ে ৯টি করা হয়েছে। একই সঙ্গে উপশ্রেণির সংখ্যাও উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে, যা আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য একটি বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।
কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই ভারত সরকার এই যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। সংশ্লিষ্ট মহ সূত্রে জানা গেছে, বর্তমান পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে ভ্রমণ প্রক্রিয়া সহজতর করার কোনো বিকল্প ছিল না। এর আগে বিভিন্ন ক্যাটাগরির জটিলতার কারণে অনেক আবেদনকারীকে নানা ভোগান্তির শিকার হতে হতো। নতুন নিয়মের ফলে এখন থেকে খুব সহজেই নির্ধারিত ক্যাটাগরিতে আবেদন করা সম্ভব হবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের এই নতুন ভিসা নীতি দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পর্যটন খাতে ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে চিকিৎসা, শিক্ষা এবং ব্যবসার উদ্দেশ্যে যারা ভারত ভ্রমণ করতে চান, তারা কম সময়ে এবং কম ঝক্কি-ঝামেলায় ভিসা সংগ্রহ করতে পারবেন। কূটনৈতিক বিশ্লেষকরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন নীতিমালায় নানা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বর্তমান এই ভিসা ব্যবস্থার আধুনিকায়ন কেবল দক্ষিণ এশিয়া নয়, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলেও একটি বড় বার্তা বহন করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, নতুন এই কাঠামোর সুফল খুব দ্রুতই সাধারণ আবেদনকারীরা পেতে শুরু করবেন।
আরববাংলা টিভি