বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

তালা অডিটোরিয়াম এখন নেশাখোরদের দখলে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৩:৪৩ পূর্বাহ্ণ

সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটার একমাত্র অডিটোরিয়ামটি বর্তমানে সম্পূর্ণরূুপে মাদকসেবী ও নেশাখোরদের নিরাপদ আড্ডাখানায় পরিণত হয়েছে। সরকারি অর্থায়নে নির্মিত এই জরাজীর্ণ ভবনটি আজ অবহেলা ও অযত্নে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, যা স্থানীয় সংস্কৃতিমনা মানুষের মনে গভীর ক্ষোভের জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকারের আমলে স্থানীয় জনগণের সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রম পরিচালনার জন্য এই অডিটোরিয়ামটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় ধরে কোনো ধরনের সংস্কার ও রক্ষণাবেক্ষণ না করায় ভবনটির দরজা-জানালা ভেঙে পড়েছে এবং ছাদ চুইয়ে পানি পড়ে। রাতের আঁধারে তো বটেই, এমনকি দিনের বেলাতেও ভবনের ভেতরে বসে মাদকের আসর। স্থানীয় এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অডিটোরিয়ামটি সংস্কারের জন্য বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কেউ কথা রাখেনি। স্থানীয় যুবসমাজ ও সচেতন নাগরিকরা অবিলম্বে এই ঐতিহাসিক সরকারি স্থাপনাটি উদ্ধার করে এর সংস্কার সাধনের জোর দাবি জানিয়েছেন, যাতে এলাকার তরুণ প্রজন্ম আবার সুস্থ সংস্কৃতিচর্চার সুযোগ পায়।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD