জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি, আবাসন সংকট ও সরকারি সেবার ঘাটতির প্রতিবাদে বিক্ষোভ ইউরোপজুড়ে ছড়িয়ে পড়েছে। গত ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইউরোপের ৩১টি দেশে এক হাজার ৭০০টির বেশি বিক্ষোভ ও আন্দোলন অনুষ্ঠিত হয়েছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্টরা। এই গণবিক্ষোভের ফলে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের সাধারণ মানুষের ক্ষোভ ও হতাশা প্রকাশ পাচ্ছে।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে চলা অর্থনৈতিক মন্দা, মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি এবং সামাজিক সুরক্ষার অভাব ইউরোপের সাধারণ জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। সাধারণ শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে। সরকারগুলোর নীতি পরিবর্তনের দাবি জানিয়ে তারা স্লোগান দিচ্ছেন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রaণের জোর দাবি জানিয়েছেন।
এই পরিস্থিতি ইউরোপীয় অর্থনীতিতে গভীর প্রভাব ফেলছে এবং বিভিন্ন দেশের সরকারকে নতুন করে ভাবাতে বাধ্য করছে। বিক্ষোভের মাত্রা দিন দিন বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনও হিমশিম খাচ্ছে। সংকট সমাধ দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরববাংলা টিভি