সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

পীরগাছায় কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ১১:১৪ অপরাহ্ণ

শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার মানোন্নয়ন এবং উচ্চশিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে দেশজুড়ে শিক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে কিশোর কণ্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রংপুরের পীরগাছা উপজেলার নির্ধারিত তিনটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিশোর কণ্ঠ পাঠক ফোরাম, রংপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৬০০ জন মেধাবী শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলো পরিদর্শন করেন স্থানীয় বিশিষ্ট শিক্ষাবিদ, গুণীজন ও আয়োজক কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তারা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা বিকাশ এবং তাদের প্রতিযোগিতামূলক মনমানসিকতা তৈরিতে এ ধরনের মেধা অন্বেষণমূলক পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে দেশের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষা বিস্তার ও মেধা বিকাশের লক্ষ্যে এ ধরনের গঠনমূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। পরীক্ষার ফলাফল খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে গণমাধ্যমকে জানান হয়েছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD