বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি লাগবে: মন্ত্রিসভা কমিটি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ৯:৫৩ অপরাহ্ণ

সংবাদমাধ্যমে প্রকাশিত বা প্রচারিত সংবাদের কারণে কোনো সাংবাদিক, সংবাদমাধ্যমের মালিক বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেপ্তারের আগে সংশ্লিষ্ট আদালতের পূর্বানুমতি নেওয়ার বিধান রাখার বিষয়ে নীতিগত ঐকমত্য হয়েছে মন্ত্রিসভা কমিটিতে। সম্প্রতি অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে এই যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সংবাদকর্মীদের বিরুদ্ধে ঢালাওভাবে মামলা ও গ্রেফতারের প্রবণতা নিয়ে বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হচ্ছিল। বিশেষ করে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে সাংবাদিকদের ওপর যে নিপীড়ন চালানো হয়েছিল, তা থেকে উত্তরণের জন্য একটি সুরক্ষাকবচ তৈরির দাবি জোরালো হয়ে ওঠে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই নীতিগত সিদ্ধান্ত গণমাধ্যম কর্মীদের পেশাগত পরিবেশকে আরও সুরক্ষিত করবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শাসনামলে কার্যকরভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন কালাকানুনে মামলা দিয়ে হয়রানি করত। এমনকি তৎকালীন সরকারের প্রত্যক্ষ মদদে সাংবাদিকদের ওপর নানা ধরনের নির্যাতন চালানো হতো। বর্তমানে সেই পরিস্থিতির পরিবর্তন ঘটিয়ে একটি স্বাধীন ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

সাংবাদিক সংগঠনের নেতারা সরকারের এই নীতিগত সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। তবে তারা দাবি করেছেন, শুধুমাত্র নীতিগত ঐকমত্যে সীমাবদ্ধ না থেকে দ্রুত এই বিষয়ে সুনির্দিষ্ট আইন প্রণয়ন করতে হবে। অন্যথায় এর অপব্যবহার রোধ করা সম্ভব হবে না। বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা জানিয়েছেন, খুব শীঘ্রই এই বিষয়ে আইনি প্রক্রিয়া শুরু হবে এবং যথাযথ আনুষ্ঠানিকতা শেষে গেজেট প্রকাশ করা হবে।

সভায় আরও আলোচনা হয় যে, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং জনগণের তথ্যের অধিকার নিশ্চিত করার কোনো বিকল্প নেই। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় সংবাদমাধ্যমকে চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। ফলে সাংবাদিকদের নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হওয়া উচিত বলে সভায় মতপ্রকাশ করা হয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD