পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও পাহাড়ি জনপদকে দেশের মূল ধারার উন্নয়নের সঙ্গে যুক্ত করতে এবং আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধীনে থাকা ২৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন তথা ২৬ ইসিবি। প্রতিকূল আবহাওয়া, পাহাড় ধস এবং যোগাযোগ বিচ্ছিন্নতার মতো নানা প্রতিকূলতাকে পেছনে ফেলে তারা এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন এনেছে।
স্থানীয় অর্থনীতিকে গতিশীল করতে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহারে নির্মিত হচ্ছে নতুন নতুন সড়ক ও অবকাঠামো। এর ফলে দুর্গম পাহাড়ি এলাকার উৎপাদিত কৃষি পণ্য সহজেই দেশের অন্যান্য অঞ্চলে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে, যা স্থানীয় জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করেছে।
আরববাংলা টিভি/ডেস্ক