দীর্ঘ ২৪ বছর পর আফ্রিকার মাটিতে ফিরছে পুরুষদের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। আগামী বছর যৌথভাবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হতে যাওয়া এই মেগা ইভেন্ট ঘিরে বিশ্বজুড়ে দর্শকের মধ্যে তৈরি হয়েছে অভূতপূর্ব উন্মাদনা। টুর্নামেন্ট শুরু হতে এখনো অনেক সময় বাকি থাকলেও টিকিটের জন্য বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে তুমুল প্রতিযোগিতা শুরু হয়ে গেছে।
বিশেষ করে ঐতিহ্যবাহী ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটির টিকিটের চাহিদা সব সীমা ছাড়িয়ে গেছে। ফাইনালে কোন দল খেলবে তা নিশ্চিত হওয়ার আগেই এই মহারণের টিকিটের জন্য সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তথ্য অনুযায়ী, ফাইনাল ম্যাচের চেয়েও ভারত-পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচের টিকিটের জন্য আবেদন জমা পড়েছে বহুগুণ বেশি।
আফ্রিকার মাটিতে আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্টকে সফল করতে আয়োজক দেশগুলোও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। স্টেডিয়ামগুলোর আধুনিকায়ন এবং দর্শকদের নিরাপত্তা ও যাতায়াত ব্যবตস্থা সহজ করার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ক্রিকেট বিশ্লেষকদের মতে, এবারের বিশ্বকাপ ইতিহাসের অন্যতম জমজমাট এবং বাণিজ্যিকভাবে সফল একটি আসর হতে চলেছে, যেখানে টিকিটের বাজারে রেকর্ড সৃষ্টি হবে।
আরববাংলা টিভি/ডেস্ক