বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

গ্যাসের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ১০:০৯ অপরাহ্ণ

এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়ানোর তীব্র সমালোচনা করে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, বর্তমান সরকারের গৃহীত নানা পদক্ষেপে জনজীবনে স্বস্তি ফিরে আসার প্রত্যাশা থাকলেও, জ্বালানি ও গ্যাসের দাম বাড়ানোর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে গেছে।

তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকারের সময়ে জনদুর্ভোগ লাঘবে আরও সতর্ক ও জনবান্ধব সিদ্ধান্ত নেওয়া উচিত। জ্বালানি খাতের সিন্ডিকেট ভাঙতে না পারলে সাধারণ মানুষের দুর্ভোগ কমানো সম্ভব নয়। অবিলম্বে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা প্রত্যাহারের জোরালো দাবি জানান তিনি। দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে জ্বালানি মূল্য সহনীয় পর্যায়ে রাখার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন এই নেতা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD