সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

আমার দেশ পত্রিকা ছেঁড়ার ঘটনায় মানবাধিকার পরিষদের নিন্দা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১০:০৪ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের প্রকাশ্যে দৈনিক আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলার ন্যাক্কারজনক ও দুঃখজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ। সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে এই ঘটনার কঠোর সমালোচনা করে বলা হয়, গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার হরণ করার কোনো অধিকার কারও নেই। একটি গণতান্ত্রিক সমাজে সংবাদপত্রের ওপর এ ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি স্বাধীন সাংবাদিকতার অন্তরায়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পরও কিছু মহলের এমন অসহিষ্ণু আচরণ দেশকে আবারও অস্থিতিশীল করে তোলার অপচেষ্টা মাত্র। কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ আমলের দমন-পীড়নের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দেশের গণমাধ্যমগুলোকে অবাধে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হবে। উক্ত ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক নেতার আচরণ ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে নানা মহলে আলোচনা-সমালোচনা চলছে। দেশের সচেতন নাগরিক সমাজ ও বিভিন্ন সাংবাদিক সংগঠন মনে করে, সংবাদপত্রের ওপর হামলা বা পত্রিকা ছিঁড়ে ফেলার মতো ঘটনা কেবল একটি সংবাদমাধ্যমের ওপর আক্রমণ নয়, বরং এটি সামগ্র গণতন্ত্রের ওপর চরম আঘাত। তাই এ ধরনের অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবি।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD