ফুটবল মাঠে প্রতিপক্ষের সঙ্গে তর্কবিতর্ক কিংবা উত্তেজনার মুহূর্তে হাত দিয়ে মুখের ঢেকে কথা বলা নতুন কিছু নয়। তবে এবার সেই অভ্যাসই বড় বিপদ ডেকে এনেছে ব্রাজিলিয়ান তারকা নেইমারের জন্য। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে বাহিয়ার বিপক্ষে ম্যাচে ‘ভিনি জুনিয়র প্রটোকল’ ভাঙার দায়ে সান্তোসের এই ফরোয়ার্ডকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। মাঠে এই ধরনের আচরণ শৃঙ্খলাভঙ্গের শামিল বলে মনে করছেন সংশ্লিষ্ট কতৃর্পক্ষ।
ব্রাজিলিয়ান ফুটবলে সাম্প্রতিক সময়ে শৃঙ্খলা বজায় রাখতে বেশ কিছু কঠোর নিয়ম চালু করা হয়েছে। বিশেষ করে ম্যাচের উত্তপ্ত মুহূর্তে বাদানুবাদ এড়াতে এবং নির্দিষ্ট কিছু আচরণ রোধ করতে রেফারি ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর পক্ষ থেকে কঠোর নির্দেশনা রয়েছে। নেইমারের মতো বিশ্বমানের একজন খেলোয়াড়ের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন ফুটবল বিশ্লেষকরা।
এই নিষেধাজ্ঞার ফলে সান্তোসের পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে দলের সেরা তারকাকে ছাড়াই মাঠে নামতে হবে। ক্লাব কর্তৃপক্ষ অবশ্য এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা ভাবছে। তবে সব মিলিয়ে এই ঘটনায় ব্রাজিলিয়ান ফুটবল মহলে বেশ বড় ধরনের আলোচনার সৃষ্টি হয়েছে এবং খেলোয়াড়দের শৃঙ্খলার বিষয়টি আবারও সামনে চলে এসেছে।
আরববাংলা টিভি/ডেস্ক