মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংবর্ধনা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ১০:২৯ পূর্বাহ্ণ

চার দিনের সফরে জাপানে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের দ্বিতীয় দিনে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠককে কেন্দ্র করে তাকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানিয়ে সমাবেশ করেছেন জাপান বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার জাপানের স্থানীয় সময় সকাল ১০টায় টোকিওতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে এই জমকালো সংবর্ধনা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, বর্তমান সরকারের রাষ্ট্রনায়ক হিসেবে তারেক রহমানের এই জাপান সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা, প্রযুক্তি হস্তান্তর এবং বাণিজ্য বিনিয়োগ নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এর আগে টোকিওতে পৌঁছালে প্রবাসী বাংলাদেশিরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD