মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

সীতাকুণ্ড হাসপাতালে সেবা নিতে গিয়ে চরম দুর্ভোগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৯:২০ পূর্বাহ্ণ

চিকিৎসকদের দায়িত্ব বণ্টনে তীব্র অসংগতি, প্রশাসনিক তদারকির অভাব এবং নির্দেশিত সেন্ট্রাল রোস্টার অমান্য করে দ্বৈত নীতি অনুসরণের কারণে নজিরবিহীন অব্যবস্থাপনার আখড়ায় পরিণত হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এর সরাসরি প্রভাবে চরম ভোগান্তি ও স্বাস্থ্যঝুঁকির মুখে পড়েছেন সাধারণ সেবাপ্রত্যাশীরা। প্রতিদিন দূরদূরান্ত থেকে আসা রোগীরা সঠিক চিকিৎসা সেবা না পেয়ে হাসপাতাল চত্বর থেকেই ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানে চিকিৎসকদের উপস্থিতিতে অনিয়ম এবং দায়িত্ব পালনে চরম শৈথিল্য দেখা দিয়েছে। অথচ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে বারবার তাগিদ দেওয়া হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। সংশ্লিষ্ট কতৃপক্ষের উদাসীনতার কারণেই হাসপাতালটির চিকিৎসাসেবা ব্যবস্থা আজ প্রায় পুরোপুরি ভেঙে পড়েছে। সাধারণ গরিব মানুষ যারা বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেওয়ার সামর্থ্য রাখেন না, তারা সরকারি এই হাসপাতালে এসে চরম হয়রানির শিকার হচ্ছেন।

পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবিলম্বে কঠোর প্রশাসনিক নজরদারি বাড়ানো প্রয়োজন। অন্যথায় এখানকার স্বাস্থ্যসেবা পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সচেতন নাগরিক সমাজ। দ্রুততম সময়ের মধ্যে সুনির্দিষ্ট নিয়মের আওতায় চিকিৎসকদের দায়িত্ব পুনর্বণ্টন এবং সেন্ট্রাল রোস্টার কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD