রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

মহানগর এক্সপ্রেসের লাকসামে যাত্রাবিরতির সিদ্ধান্ত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ১:৫৩ পূর্বাহ্ণ

অবশেষে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে আগামী ২৬ অক্টোবর থেকে আন্তঃনগর মহানগর এক্সপ্রেস নামে ৭২১ আপ এবং ৭২২ ডাউন আরও একজোড়া ট্রেন চালু হচ্ছে। পথিমধ্যে লাকসামসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশনে এই ট্রেনের যাত্রাবিরতির সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয় যাত্রীদের দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করে রেলওয়ে কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে জানান, নতুন এই ট্রেন চালুর ফলে ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি পর্যটননগরী কক্সবাজারের সঙ্গে যাতায়াত আরও সহজ এবং আরামদায়ক হবে।

রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র থেকে জানা যায়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এবং যাত্রীদের ভোগান্তি কমাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। অতীতে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে রেল খাতের নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। বর্তমান প্রশাসন সেই অচলায়স্থা কেটে সাধারণ মানুষের যাতায়াত সুগম করতে একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে। এরই অংশ হিসেবে মহানগর এক্সপ্রেস ট্রেনটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে লাকসাম জংশন রেলওয়ে স্টেশনে এই ট্রেনের যাত্রাবিরতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাধারণ মানুষের মাঝে আনন্দের জোয়ার বইতে দেখা যায়। ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ দীর্ঘদিন ধরে এই স্টেশনে ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে আসছিলেন। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও রেলওয়ের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নির্ধারিত ২৬ অক্টোবর থেকেই ট্রেনটি শিডিউল অনুযায়ী চলাচল করবে এবং যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারবেন। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেন চালুর প্রস্তুতিমূলক কাজ ইতিমধ্যে শেষ পর্যায়ে রয়েছে এবং খুব শীঘ্রই টিকিটের অগ্রিম বুকিং শুরু হবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD