রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

মান্দায় ফ্যাসিস্ট হাসিনার ফেরা নিয়ে মাইকিং, গ্রেপ্তার ৪

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ২:৩৩ পূর্বাহ্ণ

পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরছেন এমন মিথ্যা ও উসকানিমূলক প্রচারণা চালিয়ে নওগাঁর মান্দা উপজেলায় মাইকিং করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে একটি চক্র সুপরিকল্পিতভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য এই অপপ্রচার চালিয়ে আসছিল। এরই অংশ হিসেবে মান্দা উপজেলার বিভিন্ন জনবহুল এলাকায় অটোরিকশায় মাইক লাগিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার সম্ভাব্য দেশে প্রত্যাবর্তন সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছিল। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসলে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়।

অভিযান চালিয়ে পুলিশ চারজনকে আটক করে এবং প্রচারণায় ব্যবহৃত মাইক ও অটোরিকশাটি জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে এবং এ ধরনের নাশকতামূলক বা বিভ্রান্তিকর কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

বিশ্লেষকদের মতে, কার্যকরভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তৎপরতা ও স্বৈরাচারী শেখ হাসিনার অনুসারীদের এই ধরনের অপতৎপরতা দেশের চলমান স্থিতিশীলতা বিনষ্ট করার একটি গভীর ষড়যন্ত্র। স্থানীয় প্রশাসন ও সচেতন মহল সাধারণ জনগণকে এ ধরনের গুজবে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD