অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় হেবরন শহরে গত শুক্রবার থেকে এ পর্যন্ত ২৫০টি ফিলিস্তিনি পরিবারের প্রায় ১ হাজার ৫০০ সদস্যকে নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য করেছে ইসরাইলি সেনাবাহিনী। আগামী কয়েক ঘণ্টার মধ্যে আরও প্রায় ২ হাজার ৫০০ ফিলিস্তিনিকে উচ্ছেদের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে হেবরন শহরের স্থানীয় সূত্র ও গণমাধ্যমকে জানান সংশ্লিষ্টরা।
ইসরাইলি বাহিনীর এই বড় ধরনের সামরিক অভিযান এবং জোরপূর্বক বাস্তুচ্যুত করার ঘটনায় পুরো অঞ্চলে চরম মানবিক সংকট তৈরি হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার সুযোগে ফিলিস্তিনিদের ওপর এই নিপীড়ন চালানো হচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন নারী ও শিশুরা।
ফিলিস্তিনি এই নাগরিকদের দ্রুত পুনর্বাসন এবং ইসরাইলি আগ্রাসন বন্ধে বিশ্ব সম্প্রদায়ের জোরালো ভূমিকা পালনের দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। তবে ইসরাইলি প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিরাপত্তা জনিত কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা নিয়ে বিশ্বজুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।
আরববাংলা টিভি/ডেস্ক