অস্ট্রেলিয়ায় বন্যার সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক অবিশ্বাস্য সাহসিকতার পরিচয় দিয়েছেন এক টেলিভিশন সাংবাদিক। কুইন্সল্যান্ড রাজ্যে বন্যার পানিতে একটি গাড়ি সম্পূর্ণ তলিয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ভেতরের চালককে নিরাপদে উদ্ধার করেন তিনি।
গণমাধ্যমকে জানান, সংবাদ সংগ্রহের কাজে যাওয়ার সময় তিনি দেখতে পান তীব্র স্রোতের মধ্যে একটি গাড়ি আটকে পড়েছে এবং পানির নিচে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। মুহূর্তের মধ্যে কোনো সময় নষ্ট না করে তিনি জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে যান এবং চালককে সুস্থ অবস্থায় বাইরে টেনে বের করে আনেন।
এই সাহসী ঘটনায় স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষ সাংবাদিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কারণে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক